দাউদকান্দির সম্রাট হত্যা মামলায় আসামি কসাই শামীম গ্রেপ্তার

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৪:১২ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে আলোচিত মামুন সম্রাট হত্যা মামলার অন্যতম আসামি কসাই শামীমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) রাতে গৌরীপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শামীম তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকন্দি গ্রামের মৃত সালামত ব্যাপারীর ছেলে। 

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারি জানান, গত বছরের ২৫ জুলাই শুক্রবার রাত ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে মামুন সম্রাটকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত মামুনের স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী শামীমকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত