বেশ কিছুদিন আগেই টিভি অভিনেত্রী নাজনীন নীহার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তখন বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের অবস্থান পরিবর্তন করে নতুন করে আলোচনার জন্ম দিলেন এই অভিনেত্রী।
সোমবার (২৯ জুন) ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নাজনীন নীহা। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা, তবে কি বাগদান সম্পন্ন করেছেন তিনি? বিষয়টি নিয়ে নাজনীন নীহার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই ছবি ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও পরে তিনি সেটিকে ‘নাটকের প্রচারণা’ বলে ব্যাখ্যা করেছিলেন। তবে এবার ‘এনগেজড’ স্ট্যাটাসের বিষয়ে নাজনীন নীহার আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত তার বাগদান হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নে ভরে গেছে। কেউ তার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, কেউ আবার মিষ্টি খাওয়ার দাবি তুলেছেন।