চরম নিরপত্তাহীনতায় ভুগছেন ভারতীয় অভিনেত্রী রূপালি ভট্টাচার্য। কয়েকদিন পর পরই নিজ এলাকায় হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। সর্বশেষ শুক্রবারও (২৬ জুন) ন্যাক্করজনক ঘটনা ঘটেছে জানিয়ে এই অভিনেত্রী বলেন, এর আগে বুধবার পাটুলি এলাকায় রাতে হাঁটতে বেরিয়ে এক অজ্ঞাতপরিচয় সাইকেল আরোহী যুবক প্রকাশ্য রাস্তায় তার শ্লীলতাহানি করেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পাটুলি থানার দ্বারস্থ হয়েছেন তিনি।
ঠিক কী ঘটেছিল সেই রাতে? প্রতিদিনের মতো গত বুধবারেও তিনি হাঁটছিলেন। রূপালি বলেন, ‘হাঁটার সময় হঠাৎ খেয়াল করলাম একটা ছেলে আমার গা ঘেঁষে সাইকেল চালিয়ে চলে গেল। প্রথমে খুব একটা গুরুত্ব দিইনি। কিন্তু একটু এগোতেই বুঝলাম ছেলেটি সাইকেল ঘুরিয়ে আবার আমার দিকেই আসছে। এরপর কিছু বুঝে ওঠার আগেই আচমকা আমার বুকের ডান দিকটা খামচে ধরে!’
হঠাৎ এই আক্রমণে হকচকিয়ে গেলেও নিজের রিফ্লেক্সে ডান হাত দিয়ে ছেলেটিকে ধাক্কা মারেন রূপালী। সেই ধাক্কায় ছেলেটি পড়ে না গেলেও, ধস্তাধস্তিতে অভিনেত্রীর হাত কেটে যায় অনেকটা। অপরাধী এতটাই চতুর ছিল যে, রূপালী চিৎকার শুরু করার আগেই ঝড়ের গতিতে সাইকেল নিয়ে চম্পট দেয়। ঘটনার পরপরই পাটুলি থানায় গিয়ে লিখিত এফআইআর (FIR) দায়ের করেন অভিনেত্রী। পুলিসও দ্রুত ব্যবস্থা নিয়ে অভিনেত্রীকে সঙ্গে করে ঘটনাস্থল পরিদর্শনে যায়।
এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে মুখ খুলেছেন রূপালি। তার মতে, এর পেছনে সরাসরি কোনো রাজনীতি নেই, তবে প্রশাসনিক ও রাজনৈতিক পালাবদলের ডামাডোলের সুযোগ নিচ্ছে অপরাধীরা। রাজ্যে নতুন সরকার আসার পর পাটুলির চেনা পরিবেশ নাকি অনেকটাই বদলে গেছে।
অভিনেত্রীর কথায়, ‘নতুন সরকার আসার পর এখনও সবটা থিতু হয়নি। পাটুলিতে ইদানীং জনসমাগম কমে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের আগের অফিসগুলো এখন বন্ধ এবং এলাকাগুলো অন্ধকারে ডুবে থাকে। চেনা ছাপোষা বাঙালি পরিবেশটা যেন বদলে গিয়েছে। আর অপরাধীরা সবসময় এই ধরণের অন্ধকার ও ফাঁকা জায়গার সুযোগ নেয়।’
খুব তাড়াতাড়ি মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে: ববি হাজ্জাজ
চোহালীতে এক গাভীর তিন বাছুর প্রসব
২০৩৮ বিশ্বকাপ এককভাবে আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্র
পে-স্কেল পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরাও