পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে দিনাজপুরের নবাবগঞ্জে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর ২টায় নবাবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ভার্চুয়ালে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা তারেক সিফাতী, একাডেমিক সুপারভাইজার শফিউল আলম, নবাবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল হোসেন ডাবলু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিশু একটি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।