ময়মনসিংহের ত্রিশালে ছয়জন দরিদ্র নারী-পুরুষকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে বিনামূল্যে ছয়টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং স্থানীয় এনজিও শশী ফাউন্ডেশনের বাস্তবায়নে প্রকল্পের প্রথম কিস্তির আওতায় সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ বাছুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।
শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা দুদকের সাবেক সভাপতি মোখছেুর রহমান সবুজ এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা প্রমুখ।