ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাই-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ড. এম. এ. হালিম পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. মাহমুদা আক্তার নির্বাচিত হয়েছেন।
গতকাল রবিবার (২৮ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অডিটোরিয়ামে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাই-এর সাধারণ সভা ও নির্বাচন ২০২৬’ অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় ২০২৬–২৭ এবং ২০২৭–২৮ মেয়াদের জন্য ২৭ সদস্যের একটি নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।
নির্বাচনে সভাপতি হিসেবে ৬ষ্ঠ ব্যাচের ড. এম. এ. হালিম পাটোয়ারী এবং ৮ম ব্যাচের অধ্যাপক ড. মাহমুদা আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া, নতুন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি পদে মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন এবং মো. কায়সার হামিদ। এছাড়া কোষাধ্যক্ষ পদে সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।