জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের যে কাঠামোগত চুক্তি হয়েছে, তা হিজবুল্লাহ ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্য অত্যন্ত দুঃসংবাদ। তবে এই সমঝোতাকে তিনি শান্তির পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
তিনি স্পষ্ট করেছেন যে, কেবল কাগজে-কলমে চুক্তি করলেই শান্তি আসবে না; বরং এর যথাযথ বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
লেবাননে ইসরায়েলি বাহিনীর দীর্ঘমেয়াদী উপস্থিতি প্রসঙ্গে ড্যানন জানান, সেখানে থাকার কোনো আগ্রহ তাদের নেই। ইসরায়েলের একমাত্র লক্ষ্য হলো নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা।
নিজেদের নিরাপত্তা নিশ্চিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন জাতিসংঘের এই জ্যেষ্ঠ কূটনীতিক।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল