পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় ফল মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদের সামনে ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসীন সাদেক। 

এ সময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সিপিপির সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, সমবায় কর্মকর্তা আব্বাস আলী, জামায়াতে ইসলামীর আমীর আবদুল কাইয়ুম, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির এবং কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু।

ফল মেলায় কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা তাদের উৎপাদিত ফল প্রদর্শন করেন।