ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে মো. জাকারিয়া হায়দার এবং সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ঢাকার জেলা জজ আদালতের পুরাতন ভবনের নিচতলায় কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের ভোটে তারা বিজয়ী হন।
নির্বাচনের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম, সহ-সভাপতি মো. গাফফার হোসেন ইমন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান শাহ, সহ-সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সুমন, ট্রেজারার এইচ এম মাসুম এবং দপ্তর ও প্রচার সম্পাদক কে. এম. খায়রুল কবীর।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. জাকির হোসেন, মো. মাহবুব হাসান রানা, মুহাম্মদ ওয়াহিদুন্নবী বিপ্লব, এম. এ. জলিল উজ্জ্বল এবং আব্দুল্লাহ আল মনসুর রিপন।
উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন— সৈয়দ আহমেদ গাজী, মো. মুনজুর আলম (মুনজু), আশরাফ উল আলম, মো. আনোয়ারুল কবীর বাবুল, মো. মাহবুবুল হক, মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ আবুল কালাম খান এবং মো. রুবেল হাওলাদার।
কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আশরাফ উল আলম ফলাফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল কবীর বাবুল এবং মবিনুল ইসলাম।