চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ইনুর বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে, তাতে সন্তোষ্ট নন রাষ্ট্রপক্ষ। ইনুর সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিল করবে রাষ্ট্রপক্ষ। মামলার চূড়ান্ত যুক্তিতর্কে তিনি দাবি করেন, এ মামলায় ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে। প্রসিকিউশন থেকে ইনুর সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা করা হয় আজ।
অন্যদিকে ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, জামায়াত-শিবিরের বিরোধিতা করার কারণেই এ মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হয়েছে।