হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু 

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৮৬৬ জন এবং হাম শনাক্ত হয়েছে ১১৪ জনের। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত  হামে ৯৩ ও হামের উপসর্গে ৬২৫ জন মারা গেছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৩০ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক লাখ এক হাজার ৭৭ জন। এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৯৬৫ জনের।