ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন নির্বাচন

ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. জাকারিয়া হায়দার ও সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মিজানুর রহমান বিজয়ী হয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার জেলা জজ আদালতের পুরাতন ভবনের নিচতলায় অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার আশরাফ উল আলম এ ফল ঘোষণা করেন। কমিটির নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহসভাপতি মো. তরিকুল ইসলাম, সহসভাপতি মো. গাফফার হোসেন ইমন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান শাহ, সহ-সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সুমন, ট্রেজারার এইচ এম মাসুম, দপ্তর ও প্রচার সম্পাদক কে এম খায়রুল কবীর।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. জাকির হোসেন, মো. মাহবুব হাসান রানা, মুহাম্মদ ওয়াহিদুন্নবী বিপ্লব, এম এ জলিল উজ্জ্বল ও আব্দুল্লাহ আল মনসুর রিপন।

উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন সৈয়দ আহমেদ গাজী, মো. মুনজুর আলম (মুনজু), আশরাফ উল আলম, মো. আনোয়ারুল কবির বাবুল, মো. মাহবুবুল হক, মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ আবুল কালাম খান ও মো. রুবেল হাওলাদার।