আমেরিকান সপ্তাহ হবে ৪ মহানগরীতে

যুক্তরাষ্ট্র দূতাবাস চার মহানগরীতে ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’ উদযাপন করবে। দেশটির স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ফ্রিডম ২৫০’ উদ্যোগের অংশ হিসেবে এ উদযাপনের আয়োজন করা হচ্ছে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানান।

মুখপাত্র বলেন, সাত দিনের এই উদযাপন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে। ফ্রিডম ২৫০ কনসার্টে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্যান্ড মাউকা ব্রাসের পরিবেশনা থাকবে। এ ছাড়া ঢাকায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আমেরিকান ফেয়ার, সিলেটে ফাউন্ডার্স মিউজিয়াম প্রদর্শনীর উদ্বোধনসহ দেশজুড়ে আরও নানা আকর্ষণীয় অনুষ্ঠান হবে।