পীর হত্যা মামলা

জামায়াত নেতাসহ দুই আসামির জামিন নামঞ্জুর

কুষ্টিয়ার দৌলতপুরে দরবারে হামলা করে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানকে হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন দুই আসামি খাজা আহম্মেদ ও আসাদুজ্জামান।

শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনায়েতুল কবির তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার প্রধান আসামি খাজা আহম্মেদ দৌলতপুর উপজেলা জামায়াত নেতা। অপর আসামি আসাদুজ্জামান ইসলামী আন্দোলন দৌলতপুর উপজেলা শাখার সভাপতি।