চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জেলা অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. বায়েজিদ বোস্তামী সভাপতি এবং মো. রাকিবুল হাছান স্মরণ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. নোমান ইবনে মোসলেহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান কিন্নরী, সাংগঠনিক সম্পাদক কাজী মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মুমতাহিনুল ইসলাম হাসনাত এবং প্রচার সম্পাদক অলি আহমেদ।
কুমিল্লা জেলা এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. আল-আমীন।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনের ঐতিহ্য সমুন্নত রেখে কুমিল্লা জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।