উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১১:১৯ এএম

উৎসবমুখর পরিবেশে আজ বুধবার (১ জুলাই) ১০৬তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে। দিবসটিকে ঘিরে আজ সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সকল হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোভাযাত্রা সহকারে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হন। এরপর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ  নেন। 

জানা গেছে, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাসসমূহ বন্ধ থাকবে, তবে পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সার্বিক নিরাপত্তার স্বার্থে দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

এর আগে, গতকাল মঙ্গলবার (৩০ জুন) দিবসটি উদযাপন উপলক্ষে উপাচার্যের সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ দিবসটি উদযাপন উপলক্ষ্যে গঠিত বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিব উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

উল্লেখ্য, ১৯২১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু হয়েছিল। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’

বিস্তারিত ভিডিওতে...

×
সর্বশেষ সর্বাধিক পঠিত