উপজেলার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার, দালালচক্র ও অনিয়ম প্রতিরোধে সশস্ত্র ৫ হাজার আনসার মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আসা সেবাগ্রহীতাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যেসব আনসার সদস্য মোতায়েন করা হয়েছে সেখানে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি জনগণের নির্বিঘœ সেবা নিশ্চিত করতে পরামর্শ দেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ।
পাশাপাশি শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে বাহিনীর অর্জিত সুনাম অক্ষুণœ রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে বলেন অতিরিক্ত মহাপরিচালক। কর্মস্থলে কোনো সদস্য অনৈতিক বা অপরাধমূলক কর্মকা-ে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) রফিকুল ইসলাম, পরিচালক (অঙ্গীভূতকরণ) আব্দুল মজিদ ও ঢাকা জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।