বিশ্বকাপ ফুটবল উন্মাদনার মধ্যেই যখন এমবাপ্পের মাঠের পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছে, তখন তার ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের কৌতূহল বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন বিনোদনমাধ্যমের দাবি, গত কয়েক মাসে দুজনকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে, আর সেখান থেকেই শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন।
খবরে বলা হয়, প্যারিসে একসঙ্গে নৈশভোজ, পরে বোলিং খেলতে যাওয়া—এমন কিছু মুহূর্ত নাকি তাদের ঘনিষ্ঠতার ইঙ্গিত দিয়েছে। এছাড়া সার্ডিনিয়া ও ইবিজায় একসঙ্গে অবকাশ কাটানোর খবরও প্রকাশিত হয়েছে কিছু আন্তর্জাতিক মিডিয়ায়। যদিও এসব ঘটনার কোনো আনুষ্ঠানিক ছবি বা নিশ্চিত বক্তব্য প্রকাশ পায়নি।
অন্যদিকে, এস্টার এক্সপোসিতো নিজেও বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলতে চাননি। তিনি শুধু সংক্ষিপ্তভাবে জানিয়েছেন, তিনি ভালো আছেন এবং ব্যক্তিগত বিষয়ে প্রকাশ্যে কথা বলতে আগ্রহী নন। ফলে গুঞ্জন আরও বেড়েছে, কিন্তু নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
২০০০ সালে মাদ্রিদে জন্ম নেওয়া এস্টার ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। থিয়েটার থেকে শুরু করে স্প্যানিশ টেলিভিশন সিরিজে ছোট ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। তবে আন্তর্জাতিক পরিচিতি আসে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ 'এলিট'-এ কার্লা রোসোন চরিত্রে অভিনয়ের মাধ্যমে।
সিরিজটির পর তিনি একের পর এক আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করেন এবং স্প্যানিশ সিনেমা ও সিরিজ জগতে নিজের অবস্থান আরও শক্ত করেন। পাশাপাশি ফ্যাশন দুনিয়াতেও তিনি বেশ জনপ্রিয় মুখ, সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যাও কোটি ছাড়িয়েছে। তবে এস্টার এক সাক্ষাৎকারে বলেছেন, সোশ্যাল মিডিয়া তার জীবনের খুব ছোট একটি অংশ মাত্র, বাস্তব জীবন তিনি সেখানে দেখাতে চান না।