দিনাজপুরের হাকিমপুরের হিলিতে সড়কের পাশ থেকে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় একশ বস্তা ছোলা বুট ও সরিষা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে হিলির সাতকুড়ি এলাকায় সড়কের পাশ থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আমরা সংবাদ পেয়েছি বেশ কিছু বস্তায় ভর্তি ছোলা ও সরিষা কে বা কাহারা সড়কের পাশে ফেলে রেখে গেছে। সেই সংবাদের ভিত্তিতে আমরা সেখানে গিয়ে পরিত্যাক্ত অবস্থায় থাকা মালগুলো জব্দ করা হয়। যেহেতু ওখানে মালের কোনো মালিক পাওয়া যায়নি, সেহেতু পণ্যগুরো থানায় নিয়ে আসা হয়।
ওসি জানান, প্রকৃত মালিকের অনুসন্ধান চলছে। মালিক না পাওয়া গেলে পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া পণ্যের মধ্যে প্রায় ১০০ বস্তা ছোলা ও সরিষা রয়েছে, যার মধ্যে অনেকগুলো বস্তা ছেঁড়া-ফাটা।