কুমিল্লা সীমান্তে গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার ২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মথুরাপুর বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর বাগানবাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত