বিশ্বকাপের শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে ঘানাকে ১-০ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আমেরিকান পরাশক্তি কলম্বিয়া। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কলম্বিয়ার জয়ের সাথে সাথেই চূড়ান্ত হয়ে গেল চলতি বিশ্বকাপের শেষ ষোলোর ১৬টি দল। আজ রাতেই শুরু হচ্ছে এই রাউন্ড।
ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল কলম্বিয়া। ইনজুরির কারণে দলের নিয়মিত ফরোয়ার্ড কর্ডোবা ছিটকে গেলে আচমকাই একাদশে সুযোগ পান লুইস সুয়ারেজ। ম্যাচের ১৪ মিনিটে এই সুয়ারেজের নেওয়া এক চমৎকার ক্রস থেকে বল পেয়ে আলতো টোকায় ঘানার জালে বল জড়িয়ে দেন জন আরিয়াস।
দ্বিতীয়ার্ধে অধিনায়ক হামেস রদ্রিগেজের অফ-ফর্মের কারণে তাকে তুলে রিচার্ড রিওসকে নামান কোচ লরেঞ্জো। অন্যদিকে দলের সেরা তারকা লুইস ডিয়াজ দুটি সহজ সুযোগ নষ্ট না করলে কলম্বিয়ার জয়ের ব্যবধান আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ দল হিসেবে শেষ ষোলোর কোটা পূরণ করে কলম্বিয়া। আগামী রাউন্ডে ভ্যাঙ্কুভারে আলজেরিয়াকে হারিয়ে আসা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তারা।
রাউন্ড অফ ১৬-এর সূচি
| ম্যাচ | ম্যাচ আপ | তারিখ, সময় | ভেন্যু |
|---|---|---|---|
| ১ | কানাডা- মরক্কো | ৪ জুলাই, রাত ১১:০০ | হিউস্টন |
| ২ | প্যারাগুয়ে- ফ্রান্স | ৪ জুলাই, রাত ৩:০০ | ফিলাডেলফিয়া |
| ৩ | ব্রাজিল- নরওয়ে | ৫ জুলাই, রাত ২:০০ | নিউ ইয়র্ক/নিউ জার্সি |
| ৪ | মেক্সিকো-ইংল্যান্ড | ৬ জুলাই, সকাল ৬:০০ | মেক্সিকো সিটি |
| ৫ | পর্তুগাল - স্পেন | ৬ জুলাই, রাত ১:৩০ | ডালাস |
| ৬ | যুক্তরাষ্ট্র -বেলজিয়াম | ৭ জুলাই, সকাল ৬:০০ | সিয়াটল |
| ৭ | আর্জেন্টিনা - মিশর | ৭ জুলাই, রাত ১০:০০ | আটলান্টা |
| ্৮ | সুইজারল্যান্ড - কলম্বিয়া | ৭ জুলাই, রাত ২:০০ |
ভ্যাঙ্কুভার |