নেত্রকোনা

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (৪ জুলাই) বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানান। তারা বলেন, গণভোট ও জুলাই সনদ নিয়ে আর কোনো ধরনের তালবাহানা চলবে না। দ্রুত বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তারা।

সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির সাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে বক্তব্য দেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুম মোস্তফা, সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুর রহমান আকন্দ, জেলা এলডিপির সভাপতি মিজানুর রহমান মুকুল এবং জেলা এনসিপির আহ্বায়ক ইফতেখার শামীমসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।