বাংলা কিউআরে কেনাকাটা করলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাংলা কিউআরের ব্যবহার ও জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল শনিবার প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর রাজধানীর ইন্দিরা রোডে ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন। ডাচ-বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাসপে এবং রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ক্যাশবিহীন লেনদেন করা যায়।

এ সময় ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও এক্সিকিউটিভ ডাইরেক্টর আরিফ হোসেন খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে ডাচ-বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার উৎসাহিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশনায় সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।