যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের রাতে নিউ ইয়র্কের ব্রুকলিন বরোতে অবস্থিত কোনি আইল্যান্ডে বন্দুক হামলায় চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) রাত ১০টা ৩৭ মিনিটে ওয়েস্ট ৩১ স্ট্রিটে এই ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে।
নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) দেওয়া তথ্য অনুযায়ী, এই ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ (বয়স ৩৩ ও ৩৭), দুজন নারী (বয়স ২১ ও ২৫) এবং ৬ থেকে ১৪ বছর বয়সী চার শিশু রয়েছে।
ঘটনাস্থল থেকে আটজনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল থাকলেও, ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সন্দেহভাজনদের শনাক্ত করতে এবং হামলার কারণ উদঘাটনে এনওয়াইপিডি-এর তদন্তকারীরা কাজ করছেন