ওয়ালটন কারখানায় চাকরির সুযোগ

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইলেক্ট্রিশিয়ান পদে জনবল নিয়োগ দেবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বিস্তারিত নিচে দেওয়া হলো

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: ইলেক্ট্রিশিয়ান

পদসংখ্যা: ০২টি

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডডিসি/অষ্টম শ্রেণি পাশ

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

কাজ ও দায়িত্ব

১১ কেভি এইচটি সুইচগিয়ার (ভিসিবি), এলটি প্যানেল, ট্রান্সফরমার ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতির ত্রুটি দ্রুত শনাক্ত, সমাধান ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ সম্পাদন করা।

ক্যাপাসিটর ব্যাংক ও কন্ট্রোলার পরিচালনার মাধ্যমে পিএফআই প্ল্যান্টের কার্যকারিতা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় পাওয়ার ফ্যাক্টর বজায় রাখা।

বৈদ্যুতিক যন্ত্রপাতির রেকর্ড, রক্ষণাবেক্ষণ লগ, ব্রেকডাউন রিপোর্ট এবং পরিদর্শন চেকলিস্ট সংরক্ষণ ও হালনাগাদ করা।

বৈদ্যুতিক যন্ত্রপাতি, প্যানেল, কেবল এবং সংশ্লিষ্ট আনুষঙ্গিক সরঞ্জাম স্থাপন, পরিবর্তন এবং কমিশনিং কার্যক্রম সম্পাদন করা।

কন্ট্রোল সার্কিট, প্রোটেকশন রিলে, সার্কিট ব্রেকার, কন্টাক্টর, এমসিসি এবং মোটর কন্ট্রোল সিস্টেমের ত্রুটি শনাক্ত ও সমাধান করা।

বৈদ্যুতিক নিরাপত্তা মান, লকআউট বা ট্যাগআউট পদ্ধতি এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা।

বিভাগ বা ব্যবস্থাপনা কর্তৃক অর্পিত অন্যান্য বৈদ্যুতিক অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং প্রকৌশল-সংক্রান্ত দায়িত্ব পালন করা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: কারখানায়

প্রার্থীর ধরন: পুরুষ 

বয়সসীমা: ২২ থেকে ৪০ বছর

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, ওভারটাইম ভাতা, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ, বিমা, দুপুরের খাবার সুবিধা, বছরে দুইটি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।