পরিবার পরিকল্পনা অধিদপ্তর চাকরির সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটির অধীন এমসিএইচ-সার্ভিসেস ইউনিট তাদের ‘মিডওয়াইফ’ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জুলাই বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: মিডওয়াইফ
পদসংখ্য: ৪৩
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: ৪০,০০০ টাকা
প্রার্থীর ধরন: নারী
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বয়স: ১ জুলাই ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ঠিকানা: পরিচালক, এমসিএইচ-সার্ভিসেস ইউনিট ও সভাপতি, মিডওয়াইফ নিয়োগ কমিটি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন পদ্ধতি: বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।