নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিটন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রুপগঞ্জ থানা পুলিশ।
সোমবার (৬ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রিটন আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী এলাকার নজরুল ইসলামের ছেলে।
এ বিষয়ে রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন জানান, ধর্ষণে অভিযুক্ত আসামী রিটন ও ধর্ষিতার সাথে প্রেমের সম্পর্ক ছিল। পরে অভিযুক্ত আসামী রিটন শপিং করে দেওয়ার কথা বলে রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় নিয়ে যায়। সেখানে নূর মেনশন ৪র্থ তলায় সুগন্ধা আবাসিক হোটেলের ৪০৪ নম্বর কক্ষে নিয়ে গিয়ে ভিকটিমকে ধর্ষণ করে। পরে ভিকটিম তার পরিবারকে বিষয়টি অবগত করলে তারা রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রিটনকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।