টাঙ্গাইলে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:১১ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সবুজ নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উয়ার্শী ইউনিয়নের মৈশামূড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সবুজ (৪৫) জেলার দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানি গ্রামের গাজী মিয়ার ছেলে। 

জানা যায়, স্কুল ছুটির পর প্রাইভেট পড়তে শিশুটিসহ তার দুই ছেলে সহপাঠী অভিযুক্তের দোকানে যায়। প্রাইভেটের নির্ধারিত সময় অতিবাহিত হলেও শিশুটি বাড়িতে না ফেরায় তার মা খোঁজ নিতে গিয়ে দেখে দোকানের শাটার বন্ধ। তার মনে সন্দেহ হলে শাটার খুলে ভেতরে নিজের মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান।

পরে মেয়ের কাছে ধর্ষণের অভিযোগ শোনার পর মা আশপাশের লোকজনকে ডাকলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে অভিযুক্ত সবুজকে আটক করেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। নারী ও শিশু আইনে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত