রাজধানীর উত্তর বাড্ডার আবু বকর মসজিদের পাশে একটি বাসা থেকে তহমিনা আক্তার তানহা (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাতে তাদের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। স্বামীর নির্যাতনে ওই নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। তবে পুলিশের দাবিÑ তিনি আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার মৃত নারীর ফুফাতো ভাই কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, তানহাকে তার স্বামী ইয়াসিন ফরাজী শ^াসরোধে হত্যা করেছে।
ওই ঘটনায় বাড্ডা থানার ওসি নাসিরুল আমীন জানান, তাদের বসতঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘরের জানালা দিয়ে তার স্বামী ইয়াসিনসহ আশপাশের প্রতিবেশীরা দেখতে পেয়ে তাকে দরজা ভেঙে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।