রোজিনার ক্ষোভ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা। উত্তরার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, এবারের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ছিল না এবং ভোটগ্রহণ ও ফল প্রকাশেও নানা অসঙ্গতি ছিল। দীর্ঘদিন চলচ্চিত্রাঙ্গন থেকেও নিজেকে অবমূল্যায়িত মনে করছেন এই অভিনেত্রী। এফডিসির বর্তমান পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করে রোজিনা বলেন, ‘এফডিসি এখন আর আগের মতো নেই। এখানে সম্মান, মূল্যবোধ সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে। মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে না নেওয়া হয়।’ তার এই মন্তব্য চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।