দলের হারের চেয়েও অভিনেতা জিয়াউল হক পলাশকে বেশি ছুঁয়ে গেছে নেইমারের অশ্রুসিক্ত বিদায়। হারের পর আবেগঘন মুহূর্তে নেইমারের একটি প্রতীকী ছবি ফেসবুকে শেয়ার করেন পলাশ। যেখানে দেখা যায়, ১০ নম্বর জার্সি পরা নেইমার কাঁদছেন এবং পেছনে পড়ে আছে একটি রাজমুকুট। ক্যাপশনে
পলাশ লেখেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’ আরেকটি পোস্টে এই অভিনেতা লিখেছেন, ‘সারা জীবন আনন্দ দেওয়া মানুষগুলোকে শেষ দৃশ্যে কেন যে এভাবে কাঁদতে হয়।’ সামাজিক যোগাযোগমাধ্যমে পলাশের এই পোস্ট দুটি মুহূর্তেই ভাইরাল হয়, যেখানে নেইমার ভক্তরা প্রিয় তারকার
অবদান স্মরণ করে আবেগ প্রকাশ করছেন।