‘আমরা কোয়ার্টার ফাইনালে চলে গেছি’

এবারের ফিফা বিশ্বকাপে গ্ল্যামার দুনিয়ার অনেকেই মাঠে বসে খেলা উপভোগ করছেন। বাংলাদেশের অভিনেত্রী মেহজাবীন, সাফা কবির এবং পরিচালক মোস্তফা কামাল রাজসহ বেশ কয়েকজন শিল্পী ও কলাকুশলীরাই গ্যালারিতে বসে নিয়মিত খেলা দেখছেন। 

এবারও ছিল না তার ব্যতিক্রম। ফুটবল জাদুকর লিওনেল মেসিদের খেলা দেখার সময় গ্যালারিতে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। ক্যাপশেনে লিখেছেন ‘আমরা কোয়ার্টার ফাইনালে চলে গেছি, অভিনন্দন টিম আর্জেন্টিনা।’

 মঙ্গলবার রাতের (৭ জুলাই) বিশ্বকাপের হাইভোল্টেজ ‘রাউন্ড অব সিক্সটিন’-এর ম্যাচে মিসরের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা।  প্রিয় দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচ গ্যালারিতে বসে দেখার সুযোগ হাতছাড়া করেননি তারা। 

নাঈম-নাদিয়া দুজনেই মনে-প্রাণে আর্জেন্টিনার কট্টর সমর্থক। প্রিয় দলের খেলা মিস করতে চান না কেউই। তাই তো আলবিসেলেস্তাদের খেলা দেখতে ইতিমধ্যেই বেশ কয়েকবার স্টেডিয়ামে হাজির হয়েছেন এই তারকা দম্পতি।