চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকল করার অপরাধে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে পাঁচ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, বুধবার এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালীন সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। এসময় পরীক্ষায় নকল করার অপরাধে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। দায়িত্ব অবহেলার কারণে কক্ষ পরিদর্শক পাঁচ শিক্ষককে অব্যাহতি দেন।
কেন্দ্র সচিব মাসুদ জানান, বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ কলেজের ৬ জন অনিয়মিত ছাত্র-ছাত্রী ও নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত ছাত্রী রয়েছে।