ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মেহেদী হাসান মিরাজ। সিরিজ বাঁচানোর এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে সফরকারীরা। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের জায়গায় ফিরেছেন শরিফুল ইসলাম।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতে সিরিজের বাকি দুই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ মিরাজদের জন্য। জিম্বাবুয়ে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকায় এ দুই ম্যাচ জিতলেও বাংলাদেশ দল খুব বেশি পয়েন্ট অর্জন করবে না। কিন্তু হারলে ক্ষতি হবে বেশি। 

এমনিতেই প্রথম ওয়ানডে হারায় ২ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। ৮৬ থেকে ৮৪ হয়েছে। অন্যদিকে জিম্বাবুয়ের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬০-এ। এক ম্যাচ জিতে ১২ থেকে ১১ নম্বরে উঠে এসেছে দলটি।

এখন সিরিজ বাঁচানো নিয়েই বেশি ভাবনা মিরাজদের।

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।