সিরাজগঞ্জের শাহজাদপুরে সেচ পাম্প বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদত হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার তালগাছি দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদত হোসেন ওই এলাকার মৃত বাবু লাল প্রামাণিকের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও শাহজাদপুর থানা সূত্রে জানা গেছে, বাড়ির পাশের গদারচড়া এলাকার ধানক্ষেতে থাকা সেচ পাম্প বন্ধ করতে গেলে শাহাদত হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।