টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মৃতের নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার স্কুল রোড আধারিছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে ওই এলাকায় কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন এক শ্রমিক। লাইনের সংস্পর্শে এসে গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।