ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক

মিরপুর-১০ , কাজীপাড়া  ও শেওড়াপাড়া মেট্রো রেল এলাকার রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান |

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর মিরপুর-১০ ,কাজীপাড়া ও শেওড়াপাড়ায় প্রবল বৃষ্টির কারণে জমে থাকা পানির সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনকালে প্রশাসক  সিটি কর্পোরেশনের কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের দ্রুত পানি সরে যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন |

এ সময় প্রশাসক নিজে পানির মধ্যে হেঁটে পানি সরে যাওয়ার নালা ও ড্রেন  ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আশেপাশের দোকানদারদের ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান | পরে প্রশাসক  মিরপুর-১২  এর ৬ নং কাঁচা বাজার এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সরজমিনের পরিদর্শন করেন | পরিদর্শনকালে কাঁচা বাজারের ফেলে রাখা ময়লা আবর্জনা ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

তাৎক্ষণিকভাবে দোকানদারসহ সংশ্লিষ্ট কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দকে ডেকে সমস্যার সমাধানের নির্দেশনা দেন প্রশাসক। প্রশাসক  জোন-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন | পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।