চুল ও ত্বকের চিকিৎসায় এক্সোসোম থেরাপি

এক্সোসোম থেরাপি (Exosome Therapy) চুল ও ত্বকের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ। দেশে এই প্রথম এক্সোসোম থেরাপি চালু হলো। এক্সোসোম থেরাপি চুল পড়া কমানো ও নতুন চুল গজানোর সম্ভাবনাময় আধুনিক চিকিৎসা পদ্ধতি। এতে কোষ থেকে নিঃসৃত ক্ষুদ্র ভেসিকল ব্যবহার করে চুলের ফলিকলে প্রয়োজনীয় গ্রোথ ফ্যাক্টর ও সংকেত অণু পৌঁছে দেওয়া হয়। এর ফলে ফলিকল সক্রিয় হতে পারে, চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং চুলের ঘনত্ব উন্নত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। চুল পড়ার সমস্যা এবং টাকের চিকিৎসায় এক্সোসোম থেরাপি অত্যন্ত কার্যকর।

এক্সোসোম থেরাপি কী

স্টেম সেল থেকে পাওয়া এই ন্যানো-পার্টিকেলগুলো ক্ষতিগ্রস্ত কোষকে পুনরুজ্জীবিত  (Regeneration) করতের। এটি কোনো সার্জারি ছাড়াই চুল পড়া রোধ ও ত্বকের বয়সের ছাপ দূর করতে অত্যন্ত কার্যকর চিকিৎসা পদ্ধতি।

কার্যকারিতা : এক্সোসোমের ভেতরে থাকা গ্রোথ ফ্যাক্টর এবং প্রোটিন সরাসরি মাথার ত্বকের (Scalp) হেয়ার ফলিকলে পৌঁছায়।

নতুন চুল গজানো : এটি নিষ্ক্রিয় বা মৃতপ্রায় ফলিকলগুলোকে পুনরায় সক্রিয় করে, যার ফলে প্রাকৃতিকভাবে নতুন চুল জন্মায়।

চুল পড়া রোধ : অতিরিক্ত চুল পড়া কমায় এবং চুলের গোড়া শক্ত করে।

ত্বকের চিকিৎসায় : ত্বকের পুনরুজ্জীবন এবং তারুণ্য ধরে রাখতে এটি বৈপ্লবিক ভূমিকা পালন করে।

কোলাজেন বৃদ্ধি : ত্বকে কোলাজেনের (Collagen) উৎপাদন বাড়িয়ে সূক্ষ্ম রেখা (Fine lines এবং বলিরেখা দূর করে।

দাগ দূর করা : ব্রণের দাগ (Acne scars) এবং সূর্যের আলোর কারণে ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত করতে সাহায্য করে।

ত্বকের উজ্জ্বলতা : ত্বকের তারুণ্য ও উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং স্কিন টোন উন্নত করে।

চিকিৎসা পদ্ধতি ও সুরক্ষা : এটি একটি নন-সার্জিক্যাল (অস্ত্রপাণহীন) এবং নিরাপদ পদ্ধতি। সাধারণত মাইক্রো-নিডলিং (Micro-needling) বা সরাসরি ইনজেকশনের মাধ্যমে ত্বকে বা স্ক্যাল্পে এক্সোসোম প্রবেশ করানো হয়।

বাংলাদেশে বর্তমানে বিভিন্ন জনপ্রিয় ডার্মাটোলজি ও এস্থেটিক ক্লিনিকে এক্সোসোম থেরাপি দেওয়া হচ্ছে। যেকোনো উন্নত চিকিৎসার মতো, সঠিক ফলাফল পেতে এবং পাশর্^প্রতিক্রিয়া এড়াতে অবশ্যই একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত।