শিক্ষাসফরে বিমানবাহিনী জাদুঘর

তোমাদের অনেকেই হয়তো শিক্ষাসফরে গিয়েছ। আমিও গিয়েছি, এবার গিয়েছিলাম ‘বিমানবাহিনী জাদুঘর’-এ। সম্পূর্ণ আউটডোরে অবস্থিত মিউজিয়ামে ছিল ট্রেনিং বিমান, যাত্রীবাহী বিমান, যুদ্ধবিমান, হেলিকপ্টার, বিমানের ইঞ্জিন ও মিসাইল।

এ ছাড়াও সেখানে ছিল ৩টি প্লে-গ্রাউন্ড, ৭ডি সিনেমা হল ও ভার্চুয়াল রিয়েলিটি (ঠরৎঃঁধষ ৎবধষরঃু)-তে যাওয়ার সুযোগ। আমরা হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমানের ভেতরে ঢুকেছিলাম।

এবার শিক্ষাসফরে অনেক মজা হয়েছে। আচ্ছা তোমরা অনেকেই তো বিমানবাহিনী জাদুঘরে গিয়েছ, কিন্তু শিক্ষাসফরে কি বিমানবাহিনী জাদুঘরে গিয়েছ?

আওসাফ যাইন

শিক্ষার্থী, তৃতীয় শ্রেণি, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা