গরমা-গরম

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৭:৩৭ এএম

গরম, গরম, গরমা-গরম

এতো গরম কেন?

সূর্য্যমিামা রাগ করেছে

কারও ওপর যেন!

 

গরমে জীবন অতিষ্ঠ

বাড়ছে সূর্যের তেজ,

আম খাওয়ার সময় হলো

মজা ও আনন্দ বেশ!

 

জাম, কাঁঠাল, লিচু, তরমুজ

খেলে বাড়ে বল,

সাথে আছে আনারস

রসালো সব ফল!

 

গ্রীষ্মে চলে ফলের রাজত্ব,

সাথে থাকে ঝড়-বাদলের দূরত্ব!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত