ব্যাচেলর পয়েন্টে নেপালী অভিনেত্রী রাজেশ্রী থাপা

ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’র জনপ্রিয় ড্রামা সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’র সিজন ৫’-এর ‘চ্যাপ্টার ১৩’ মুক্তি পেয়েছে। এবার ব্যাচেলর পয়েন্টে এবার যুক্ত হয়েছেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা। দর্শকদের মাঝে কৌতূহল তৈরি করা এই নতুন মুখের চরিত্রের নাম ‘কিরান’ বলে নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। 

শুক্রবার (১০ জুলাই) অমি তার ফেসবুক পেজে রাজশ্রীর ছবি শেয়ার করে লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট-এর নতুন আগুন, কিরান। কিরানকে দেখতে চোখ রাখুন বঙ্গতে’। আর নির্মাতার এই পোস্টে রাজশ্রী থাপা মন্তব্য করে ধন্যবাদ জানিয়েছেন।’ 

শুধু তাই নয়, এই নেপালি মডেল নিজেও তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করে বাংলাদেশের দর্শকদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন। 

প্রসঙ্গত, নেপালে মারজুক রাসেল, চাষি আলম, জিয়াউল হক পলাশ ও শামীম হাসান সরকারসহ পুরো টিমকে নিয়ে এই পর্বগুলোর শুটিং সম্পন্ন করেন অমি। নেপালের গল্প ও নতুন চরিত্রের পাশাপাশি এবার দর্শকদের জন্য আরও একটি বড় চমক হিসেবে থাকছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। যেখানে ব্যাচেলর পয়েন্টের চিরচেনা চরিত্রগুলোকে দেখা যাবে ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে।