গাইবান্ধায় মাদক সেবনে বাধা দেয়ায় গলা কেটে হত্যা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শাহজালাল মিয়া (৩৮) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ভাজিতা গোলাম হোসেনের বিরুদ্ধে।

শনিবার (১১ জুলাই) রাত ১ টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকির হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজালাল মিয়া ওই গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে। অভিযুক্ত গোলাম হোসেন একই গ্রামের জামাল হোসেনের ছেলে। সর্ম্পকে তারা চাচা ভাতিজা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোলাম হোসেন মাদকাসক্ত। বাহিরে থেকে মাদক সেবন করে বাড়িতে এসে প্রায়ই স্ত্রীকে মারধর,নির্যাতন করতেন। এ নিয়ে চাচা শাহজালাল মিয়া ভাতিজা গোলাম হোসেনকে বাধা দিতেন। এর জের ধরে গতকাল রাত ১ টার দিকে গোলাম হোসেন শাহজালাল মিয়ার ঘরে ডুকে। এসময় শাহজালালের স্ত্রী পারুল বেগম তাকে বাঁধা দেন। 
এক পর্যায়ে গোলাম হোসেন দ্রুত ঘরে ডুকে ধারারো অস্ত্র দিয়ে শাহজালালের গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ওসি দুরুল হুদা বলেন, ধারালো কিছু একটা দিয়ে তাকে জবাই করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ জানতে পুলিশ অনুসন্ধান করছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে । এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।