সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নাটোরের সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। রবিবার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জহুরুল ইসলাম।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আবু রায়হান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমুখ।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উপজেলার ২টি প্রতিষ্ঠান ও ৪ জন কর্মীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।