প্রাথমিক বৃত্তি পরীক্ষা 

নেত্রকোনায় বৃত্তি পেল ১১১৩ জন, শীর্ষে সদর উপজেলা

নেত্রকোনায় এবছর প্রাথমিকে ১,১১৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। আজ রবিবার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর এই তথ্য জানা য়ায়। 

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর পুরো জেলায় মোট ১,১১৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৪২৩ জন এবং সাধারণ গ্রেডে ৬৯০ জন শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হয়েছে।

প্রাপ্ত ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, জেলার ১০টি উপজেলার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এগিয়ে। সরকারি বিদ্যালয়গুলো থেকে মোট ১,০৪৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৯৬ এবং সাধারণে ৬৪৮ জন শিক্ষার্থী রয়েছে। অন্যদিকে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে মোট ৬৯ জন শিক্ষার্থী। এর মাঝে ট্যালেন্টপুলে ২৭ আর সাধারণে ৪২ জন শিক্ষার্থী। 

সর্বোচ্চ বৃত্তি পেয়ে জেলায় শীর্ষস্থানে রয়েছে নেত্রকোনা সদর উপজেলা। এই উপজেলা থেকে সর্বোচ্চ ২০৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যার মধ্যে ৬৭ জন ট্যালেন্টপুলে এবং ১৩৯ জন সাধারণ গ্রেডে।

তবে শুধুমাত্র ট্যালেন্টপুল বা মেধাবৃত্তির হিসেবে সবচেয়ে ভালো করেছে পূর্বধলা উপজেলা। এই উপজেলা থেকে সর্বোচ্চ ৭৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে (মোট বৃত্তি ১৫৩টি)। সবচেয়ে কম বৃত্তি পেয়েছে হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলা। উপজেলাটি থেকে এবছর মাত্র ২১ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারণ গ্রেডে মোট ৩১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

এছাড়াও কেন্দুয়া উপজেলা থেকে মোট ১৬৩ জন শিক্ষার্থী (ট্যালেন্টপুল ৫১, সাধারণ ১১২) বৃত্তি পেয়েছে। মোহনগঞ্জ উপজেলা থেকে ১২৮ জন শিক্ষার্থী (ট্যালেন্টপুল ৩৩, সাধারণ ৯৫), দুর্গাপুর ১১৪ জন শিক্ষার্থী (ট্যালেন্টপুল ৩৬, সাধারণ ৭৮), কলমাকান্দা উপজেলা থেকে ৯৪ জন শিক্ষার্থী (ট্যালেন্টপুল ৫৩, সাধারণ ৪১), মদন উপজেলা থেকে ৭৮ জন শিক্ষার্থী (ট্যালেন্টপুল ২৪, সাধারণ ৫৪), আটপাড়া উপজেলা থেকে ৭৫ জন শিক্ষার্থী (ট্যালেন্টপুল ৩৪, সাধারণ ৪১) আর বারহাট্টা উপজেলা থেকে ৭১ জন শিক্ষার্থী (ট্যালেন্টপুল ৩১, সাধারণ ৪০) বৃত্তি পেয়েছে।