যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। শনিবার (১১ জুলাই) পরিচালিত এই অভিযানের বিষয়ে আজ রবিবার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাজী আল মামুন (৪৯), মো. শফিকুল ইসলাম (৫৭), মো. আবু বক্কর (১৯), মো. ইমন (১৯), মো. জুম্মন (২৪), মো. রুবেল (৩০), ফাতেমা (২২), আল আমিন হোসেন মুন্না (২১), সুফিয়া রহমান (২৮), মো. রবিউল (২৬), মো. নাহিদ (২৩), শাহেদ (১৯), মো. মেহেদী হাসান (১৮), সিফাত (১৯), রিফাত খান (১৮), মো. মানিক (২১), মো. হারুন অর রশিদ (৪০), আম্বিয়া (৩৫), সুমন (৩৫), শামীম (২৬) ও আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশু।

রবিবার (১২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, শনিবার (১১ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ২১ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজনকে পরোয়ানা মূলে, ১৮ জনকে মোবাইল কোর্ট মোতাবেক এবং একজনকে পুরাতন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।