সোমবার ঢাবির সব পরীক্ষা স্থগিত

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম

চলমান ভারী বর্ষণ, ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়া, শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১২ জুলাই) পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের (সোমবার) পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট এর প্রস্তাব মোতাবেক যথাসময়ে ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউট এর পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত