নতুন পরিবেশে বন্ধু বানাবেন যেভাবে

পড়াশোনার জন্য অনেকেই নিজের জন্মস্থান ও পরিচিত পরিম-ল ছেড়ে হলে বা মেসে বাস করতে বাধ্য হন। নতুন পরিবেশে তাল মিলিয়ে চলা সবার পক্ষে সম্ভব হয় না। বিশেষ করে নতুন পরিবেশে মানসিক আশ্রয়ের জন্য সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেই বন্ধুর অভাব বেশি করে অনুভূত হয়। নতুন পরিবেশে বন্ধু তৈরি করাও সবার পক্ষে সম্ভব হয় না। ক্যাম্পাসে প্রথম বর্ষের শিক্ষার্থীরা এই সংকটে বিপর্যস্ত থাকেন। তারপর ক্লাস করতে করতে পরিচয়ের মধ্য দিয়ে ধীরে ধীরে বন্ধু লাভ হয়। কিন্তু কেউ কেউ থেকে যান বন্ধুহীন, নিঃসঙ্গ। এই সংকট আজকের নয়। অনেক পুরনো। এই সমস্যা সমাধানও বহু আগেই দিয়েছেন লেখক ও আত্ম-উন্নয়নমূলক প্রশিক্ষণের পথিকৃৎ ডেল কার্নেগি। তার বিখ্যাত বই ঐড়ি ঃড় ডরহ ঋৎরবহফং ধহফ ওহভষঁবহপব চবড়ঢ়ষব বইয়ে জানিয়েছেন কীভাবে মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হয়।

মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হলে আপনাকে মানুষের প্রতি আগ্রহী হতে হবে। আপনি যদি কারও প্রতি উন্নাসিকতা দেখান তাহলে তিনি কখনই আপনার প্রতি আগ্রহী হবেন না।

মানুষ সমালোচনা পছন্দ করে না। তাই মানুষের সমালোচনা, নিন্দা বা অভিযোগ করা থেকে বিরত থাকুন।

অন্যের কাজের স্বীকৃতি দিন। ভালো কাজের আন্তরিক প্রশংসা করুন।

সবসময় হাসিখুশি থাকুন। কথা বলার সময় হাসিমুখে কথা বলুন। আপনিই ভেবে দেখুন, একজন আপনার সঙ্গে গোমড়া মুখে কথা বলছে সেটি আপনার ভালো লাগবে?

অন্যকে নাম ধরে সম্বোধন করুন। একজন মানুষের কাছে তার নিজের নাম প্রিয় শব্দ।

একজন ভালো শ্রোতাকে সবাই পছন্দ করে। অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস গড়ে তুলুন।