‘গান কেবল বিনোদনের মাধ্যমই নয়, এটি মানবিক জাগরণেরও শক্তি। আমি চাইÑ আমরা যেন প্রতিদিন মানুষ হয়ে উঠি। এমন প্রত্যয়ে নিজের শিল্পচিন্তা ও জীবন দর্শনের কথা তুলে ধরে তিনি বলেন, শিল্পীর প্রকৃত অর্জন পুরস্কারে নয়। মানুষের ভালোবাসা ও মানবিক সমাজ নির্মাণে অবদানের মধ্যেই নিহিত।’ গীতিকবি সংঘের নিয়মিত ‘গীতিকবির সঙ্গে আড্ডা’য় এমনই মন্তব্য করলেন গীতিকবি শহীদুল্লাহ্ ফরায়জী। গত শনিবার সন্ধ্যায় গীতিকবি সংঘের নিয়মিত ‘গীতিকবির সঙ্গে আড্ডা’ আয়োজনের দ্বিতীয় পর্বে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫০৫ নম্বর কক্ষে শহীদুল্লাহ্ ফরায়জী এবং গীতিকবি তরুণ মুন্সী নিজেদের গীতিকার জীবনের পথচলা, আদর্শ ও সৃষ্টিচিন্তা নিয়ে কথা বলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতিকার ও সাংবাদিক নীহার আহমেদ ও সাকী আহমেদ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার।