আকাশের বারান্দায় এক ছত্র মেঘ
ঝুলে আছে, যেন কোনো পাহাড়িয়া নথ—
আমার প্রিয়ার প্যাঁচা, কালো কাক হয়ে
বনতরুপথে বুঝি এক্ষুনি সরোদ
বাজিয়ে উজিয়ে এসে সিক্ত করে দেবে
আমার বুকের মরু; ডেথ জোন ঘিরে
কবিতার সুরা ঢেলে গড়ি শান্তিবাড়ি—
কবির সে অক্সিজেন—মেঘের শর্বরী!
ঝুলে আছে, যেন কোনো পাহাড়িয়া নথ—
আমার প্রিয়ার প্যাঁচা, কালো কাক হয়ে
বনতরুপথে বুঝি এক্ষুনি সরোদ
বাজিয়ে উজিয়ে এসে সিক্ত করে দেবে
আমার বুকের মরু; ডেথ জোন ঘিরে
কবিতার সুরা ঢেলে গড়ি শান্তিবাড়ি—
কবির সে অক্সিজেন—মেঘের শর্বরী!
কবিতার খোঁজে বের হয়ে ঘরে ফিরি
অনেক সময় শুধু পালক কুড়িয়ে,
খাতা ভরে যায় দুঃখে সেটেলার গানে!
মাঝে মাঝে আকাশের ওলানে পবন
দিলে চাপ চুমু ঝরে, মেঘ চুষে দেখি
স্বাদ তার আঞ্চলিক ভাষার মতন
অনেক সময় শুধু পালক কুড়িয়ে,
খাতা ভরে যায় দুঃখে সেটেলার গানে!
মাঝে মাঝে আকাশের ওলানে পবন
দিলে চাপ চুমু ঝরে, মেঘ চুষে দেখি
স্বাদ তার আঞ্চলিক ভাষার মতন