কবিতা

ভ্রমণ

পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে
পৌঁছে গেছি তোমার নীল রঙা সময়ে।
তখন আমার হলুদ রঙের ঘড়ি, পোনে দশটা বাজে।
সময়ের অমিলে সংঘর্ষ কেবল শুরু।
সমস্ত ভ্রমণ শেষে বিকেল ঘুরে যেই আমি
নীল রঙের রেখায় পৌঁছালাম,
ঠিক তখনই তুমি হয়ে গেলে হলুদ?
সময়ের ডালে আমাদের ঋতু বদলায়
কেউ বুঝি না কার কোন ঋতু
তাই আছড়ে পড়ে সংঘর্ষের মহাকালীন ঢেউ।
দ্বন্দ্বের বহুরেখিক কিরণ পৌঁছে আলোকবর্ষ দূরে
মনে করিয়ে দেয় কত বেশি নিকটে ছিলাম।